‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

স্টাফ রিপোর্টার, রাজশাহী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, মসলিন ফিরে পাওয়া বাঙালি জাতির বড় অর্জন। এটি মুজিববর্ষের অন্যতম অর্জন। সোমবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্যার জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতা।