তেরখাদায় চলছে অতিথি পাখি নিধন

তেরখাদা (খুলনা) সংবাদদাতা

তেরখাদার বিভিন্ন বিলে অতিথি পাখি শিকার করছে পাখি শিকারিরা। মোস্তাইন ও চান মিয়া নামে দুই পাখি শিকারি জানান, কেউ ফাঁদ পেতে, কেউ জাল পেতে, কেউ সিটকানি পেতে, কেউ ভাত ও ঢ্যাপের সঙ্গে কীটনাশক মিশিয়ে পাখি শিকার করে। স্থানীয় সমাজসেবক এইচ এম ওবায়দুল্লাহ বাবু জানান, নির্বিচারে পাখি নিধন হলে একসময় অতিথি পাখির আগমন বন্ধ হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, শিকারিদের ধরতে বিভিন্ন বিলে কর্মকর্তা নিয়োগ দেওয়া আছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, তাদের বিরুদ্ধে শিগিগর অভিযান চালানো হবে।