সুজানগর পৌরসভায় ভোট ৩০ জানুয়ারি

স্থগিতাদেশ খারিজ

সুজানগর (পাবনা) সংবাদদাতা

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনার সুজানগর পৌরসভার নির্বাচন। ১৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। উচ্চ আদালতের আপিল বিভাগ কর্তৃক সুজানগর পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

সোমবার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রওশন আলীর কাছে ই-মেইলে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।