স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের দায়ে সোমবার বিকালে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।
থানা পুলিশের সহায়তায় উপজেলার ডুবি বাজারে অভিযান চালিয়ে ইমারত নির্মাণ আইনে আব্দুস সত্তারকে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এনাম হোসেনকে ৩০ হাজার, কামরুল হাসানকে ৩০ হাজার, জোবায়েরকে ১০ হাজার ও আলী আকবরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।