চৌদ্দগ্রামে ৯ পলাতক আসামি গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

উপজেলার বিভিন্ন স্থানে সোমবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত পলাতক ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমার নির্দেশে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো—চৌদ্দগ্রাম পৌর এলাকার লালমিয়া ম্যানশনের আবু তাহের, পশ্চিম ধনমুড়ি গ্রামের রাসেল, বাতিসার বসন্তপুর গ্রামের আনোয়ার হোসেন শুভ, কনকাপৈতের বশকরা গ্রামের শিপন, শুভপুরের খামারপদুয়া গ্রামের আবাদ মিয়া, আলকরার উত্তর সোনাইছা গ্রামের আব্দুর রহিম জনি, মো. নুরুন নবী বাদশা ও মো. সেলিম রনি এবং বদরপুর গ্রামের আইয়ূব।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।