বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সভাপতি হয়েছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের প্রভাষক ড. মো. আবু সালেহ।
মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ের মধ্যে একটি প্যানেল বাদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। ফলে গঠনতন্ত্র অনুযায়ী ঐ প্যানেলকে নির্বাচিত করা হয়েছে।