আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদের হলরুমে নিরাপদ ফল ও সবজি উত্পাদনে আগ্রহী কৃষক-কৃষানিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক রশির আহমেদ সরকার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক, অতিরিক্ত উপ-পরিচালকের কার্যালয় তুষার কান্তি সমদ্দার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক মো. ইসহাক, কৃষিবিদ মো. রাজু আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদির, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষানিরা অংশ নেন।