কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় মডেল থানার জিনজিরা কালাচাঁন মার্কেটের সামনে এলাকাবাসীকে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতন করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা মহড়ার আয়োজন করেন। এ মহড়া পরিচালনায় অংশ নেন ফায়ার সার্ভিসের পরিদর্শক মঞ্জুরুল হাসান ও কেরানীগঞ্জ স্টেশন মাস্টার ফারুক আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এলাকাবাসী ও দোকান মালিকদের উদ্দেশ্যে বলেন, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে আপনাদের সম্পদ ও পরিবারের সদস্যদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য আমাদের এ চেষ্টা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জিনজিরা ইউনিয়নের চেয়ারম্যান হাজি শাকুর হোসেন সাকু, আওয়ামী লীগ সভাপতি হাজি মোস্তাক হোসেন ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন।