গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা কারাগারে গতকাল মঙ্গলবার ভোরে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম মো. শাহজাহান (৪৭)। তিনি হবিগঞ্জ জেলার পুড়াইখলা গ্রামের মৃত হিরন আলীর ছেলে। ঐ কারাগারের জেলার ইউনুস জামান বলেন, তার নামে হবিগঞ্জের মাধবপুর থানায় দুটি ডাকাতির ও জয়দেবপুর থানায় একটি চুরির মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।