নগরীতে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে এক জন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হক।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম আজগর আলী বাবুল (৫৫)। এ ঘটনায় মাহবুব নামে গুলিবিদ্ধ এক তরুণকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপপুলিশ কমিশনার ফারুক আরো জানান, পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে রাত ৮টার দিকে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে দুই জন গুলিবিদ্ধ হলে একজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে।