মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিউবাকে সন্ত্রাসের মদতদাতা তালিকায় ফের যুক্ত করেছে। এর ফলে প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন শপথ নেওয়ার আগে নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হবে কিউবা। এতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে সম্পর্ক পুনরূদ্ধারের যে চেষ্টা করেছিলেন তা বাধাগ্রস্ত হবে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিউবাকে সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা দেশ হিসাবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের পলাতকদের আশ্রয় দেওয়া, কলম্বিয়ার বিদ্রোহীদের ফেরত দিতে অস্বীকৃতি এবং ভেনিজুয়েলার স্বৈরশাসক নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন দেওয়ার কারণে কিউবাকে ফের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। - ভয়েস অব আমেরিকা