ভারতে তিন কৃষি আইন সুপ্রিম কোর্টে স্থগিত, নতুন কমিটি

ভারতে বিতর্কিত তিনটি কৃষি আইনে ফের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনগুলো কার্যকর করা যাবে না। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমাধান করতে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। তবে এতে কৃষি আইন সমর্থকরাই রয়েছেন বলে আন্দোলনরত কৃষকরা আপত্তি জানিয়েছেন। আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ৮ দফা বৈঠক হলেও তাতে সমাধানই বেরিয়ে আসেনি। কৃষক সংগঠনগুলোর দাবি, কোনো সংশোধন নয়, কোনো কমিটির সঙ্গে কথা নয়, সম্পূর্ণভাবে আইন প্রত্যাহার করতে হবে সরকারকে। এদিকে আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। গতকাল থেকেই পুনের সিরাম ইনস্টিটিউট থেকে দেশের বিভিন্ন প্রান্তে টিকা নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। —আনন্দবাজার পত্রিকা