আজ বৃহস্পতিবার বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলার বনে ও দৈনিক শাহনামা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন শাহর ১৭তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালে তিনি ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ৩৪ বছর আগে মাসিক বাংলার বনে পত্রিকা প্রতিষ্ঠার মাধ্যমে হোসেন শাহ সংবাদপত্র ব্যবসায় যুক্ত হন। পরে পত্রিকাটি দৈনিকে রূপান্তর করা হয় এবং ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন দৈনিক শাহনামা। হোসেন শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বেলা ১১টায় মুসলিম গোরস্থানে কবর জিয়ারত, বাদ জোহর পলাশপুরস্থ এতিমখানায় দোয়া-মোনাজাত এবং বাদ এশা দৈনিক শাহনামা কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। মেহেন্দিগঞ্জের শ্রীপুর মাদ্রাসায়ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।