ড্রেনের পানিতে বন্যা!

সম্প্রতি টাঙ্গাইলের ভূঞাপুর বাজারের স্বাধীনতা কমপে­ক্সের সামনে ড্রেন থেকে পানি এসে পুরো রাস্তা ভেসে যাওয়ায় ভূঞাপুর থানা মোড় থেকে পশ্চিম দিকে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে যাওয়ার পথে দীর্ঘ রাস্তা ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন পেশার হাজারো মানুষ চলাফেরা করে। এই রাস্তার সামনেই ভূঞাপুর স্বাস্থ্য কমপে­ক্স হাসপাতাল। সেখানে যাওয়ার পথে রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অপরিকল্পিত রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের পরিস্থিতি খুবই লজ্জাজনক। সমস্যার সুষ্ঠু সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুল্ল­াহ আল মামুন

ভূঞাপুর, টাঙ্গাইল