বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৫-১৭ জানুয়ারি ফুটবল ম্যাচ রাত ৮টায় শুরু হবে। সন্ধ্যা পর্যন্ত জাতীয় অ্যাথলেটিকস হবে। বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা আসবেন, দৌড়াবেন এই ট্র্যাকে। অযত্নে অবহেলায় ক্ষতবিক্ষত এই ট্র্যাক সিনথেটিক আঠা দিয়ে হা হয়ে থাকা মুখ বন্ধ করা হচ্ছে। ফেডারেশন সম্পাদক আব্দুর রকিব মন্টু জানালেন তারা খুব শিঘ্রই নতুন ট্র্যাক পাবেন। খেলাটা আয়োজনের স্বার্থে দুর্ঘটনা এড়ানোর জন্য বিকল্প হিসেবে সিনথেটিক ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। গত বছরের খেলা। বাতিল করা যাবে না। তিনি বললেন, ‘আমি ট্র্যাক নিয়ে ভাবি না। খেলা নিয়ে ভাবি।’ যদি তাই হয়, ট্র্যাকে দুর্ঘটনা ঘটলে, ক্রীড়াবিদ আহত হলে দায় কে নেবে।