রংপুর মেয়র কাপে গ্লাডিয়ার্স ও ফাইটার্স জয়ী

রংপুর মেয়র কাপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে ঘাঘট গ্লাডিয়ার্স ও কেডি ক্যানাল ফাইটার্স। প্রথম ম্যাচে শ্যামা সুন্দরী দি বিউটিকে ২ ইউকেটে পরাজিত করে গ্লাডিয়ার্স। বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফরিদুল ইসলাম।

দিনের অপর ম্যাচে হাঁড়িভাঙা কাটার্সকে ১৭ রানে হারায় ফাইটার্স। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন এক সময়ে জাতীয় দলে খেলা সোহরাওয়ার্দী শুভ।

দিনের দুই সেরা খেলোয়াড় ফরিদ ও শুভর হাতে পুরস্কার তুলে দেন রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও টুর্নামেন্টের আহ্বায়ক আলহাজ্ব মো. মাহমুদুর রহমান টিটু।