৭ জানুয়ারি, ২০২১। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বাজে দিন। মার্কিন কংগ্রেস ক্যাপিটলে এদিকে তাণ্ডব চালায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকরা। এ হামলায় সম্পৃক্ত ছিলেন অলিম্পিক সোনাজয়ী মার্কিন সাঁতারু ক্লেটে কেলারও। টুইটারে প্রকাশিত এক সাংবাদিকের ভিডিওতে দেখা যায়, অলিম্পিক দলের জ্যাকেট পরিহিত অবস্থায় ক্যাপিটল ভবনে ছিলেন ৩৮ বছর বয়সি এই সাঁতারু। ভিডিও দেখে তার সাবেক সতীর্থ ও কোচরাও তাকে চিহ্নিত করেছেন। যুক্তরাষ্ট্রের হয়ে তিনটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন কেলার। এর মধ্যে এথেন্স (২০০৪) ও বেইজিং (২০০৮) অলিম্পিক ৪*২০০ মি. ফ্রিস্টাইল রিলেতে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি।