নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মঙ্গলবার প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের উদ্যোগে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, কাউন্সিলর প্রার্থী রাসেল শিকদার, আনোয়ার হোসেন, বি এম আতিকুর রহমান, লায়লা পারভীন প্রমুখ।