কাহারোলের বিভিন্ন সড়কে বাড়ছে যানজট

কাহারোল উপজেলার সদরের সড়কগুলোতে বেড়েছে অবৈধ অটোরিকশাা ও ভটভটি। এসব যানবাহন বিভিন্ন সড়কের দুই পাশে পার্কিং করে যাত্রী ও পণ্য পরিবহন করায় বাড়ছে যানজট। হাটের দিন তা অসহনীয় পর্যায়ে পৌঁছায় বলে জানায় স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, কাহারোল থানা থেকে কদমতলা, সেতাবগঞ্জ রোড সিনেমা হল থেকে আমতলা মোড় পর্যন্ত, হাসপাতাল রোড ও বীরগঞ্জ রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে অটোরিকশা ও ভটভটি দাঁড়িয়ে আছে।  পথচারী মিজানুর রহমান বলেন, দিন দিন যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান, যানজট নিয়ন্ত্রণে শিগিগরই পদক্ষেপ নেওয়া হবে।