খুলনা মহানগরে পর্যাপ্ত গণপরিবহন (বাস) চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও আগুয়ান-’৭১। বুধবার বেলা ১১টায় নগরের দৌলতপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর নিসচার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব। বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ, কেসিসির ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, খুলনা জেলা আগুয়ান ’৭১-এর সভাপতি আবিদ শান্ত, নিসচা খুলনা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমদাদ আলী, রৌফুন শাম্মী, সাদমান তুষার প্রমুখ।