বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়। এসময় বক্তারা সকল অতিরিক্ত ফি প্রত্যাহার করে এবং প্রাইভেট পলিটেকনিকের ফি অর্ধেক করার দাবি জানানা হয়। পাশাপাশি এক বছর লস দেয়া যাবে না, ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাস পরীক্ষা নেয়া ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সকল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে বক্তব্য রাখেন, পলিটেকনিক শিক্ষার্থী সাবাব হোসেন, ইমরান খান, আরাফাত ইসলামসহ আরো অনেকে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।