ঘাটাইলে পাহাড়ের লাল মাটির টিলা কাটার অপরাধে আবু বকর সিদ্দিক নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি এলাকায় পাহাড়ের লাল মাটির টিলা কাটার খবর পেয়ে অভিযানে যাই। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে উপজেলার জুগিয়াটেংগর গ্রামের মাটি ব্যবসায়ীকে ঐ জরিমানা করা হয়।