অব্যাহত কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় আলুখেতে পচন রোগ দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। আলুখেত বাঁচাতে তারা এখন ছত্রাকনাশক স্প্রে করছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৬ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ২০০ হেক্টর বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এ আবহাওয়া আলুর জন্য ভালো না। পচন আক্রান্ত খেতে জরুরি ভিত্তিতে মেনকোজেব জাতীয় ছত্রাকনাশক স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।