আক্কেলপুরে পুকুর খননে মিলল পাথরের মূর্তি

আক্কেলপুরে পুকুর খননের সময় প্রায় ১২ কেজি ওজনের একটি অর্ধ বৃত্তাকার কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার গোপীনাথপুর ইউপির বারইল নয়াপাড়া গ্রামে পুকুর খননের সময় মাটি কাটা শ্রমিক মুকুলের কোদালের চাপে মূর্তিটি উঠে আসে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গ্রাম পুলিশের সহযোগিতায় একটি কালো পাথরের অর্ধেক ভাঙা মূর্তি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।