সদরপুরে বাজারে অগ্নিকাণ্ড

সদরপুর উপজেলা সদর বাজারে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাজারের আটটি দোকান পুড়ে গেছে। সদরপুর ও ভাংগার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, স্থানীয় লোকজন, থানা পুলিশের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে পাঁচ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।