ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারণে সাতটি বাড়ি বিদ্যুতায়িত হয়েছে। এ ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার জয়মনিরহাটে বড় খাটামারী গ্রামে এই ঘটনা ঘটে। জানা গেছে, রাত ১টার সময় একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং এর সঙ্গে সংযুক্ত সাতটি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় বৃদ্ধ জয়েন উদ্দিন মণ্ডল ঘর থেকে বের হওয়ার সময় টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুত্স্পৃষ্টে তার মৃত্যু হয়। পল্লি বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্টসার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ওসি আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।