বাংলাদেশের পেপারফ্লাইয়ে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের প্রযুক্তি খাতের অন্যতম বিপণন প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় প্রতিষ্ঠান ওয়ারবার্গ পিনকাস এবং সিডিসি গ্রুপের আওতাধীন পণ্য সরবরাহ প্রতিষ্ঠানটির সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়া শেষ হবার খবর জানিয়েছে পেপারফ্লাই। ২০১৬ সালে চার সহপ্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান, রাজিবুল ইসলাম, রাহাত আহমেদ এবং শামসুদ্দিন আহমেদের উদ্যোগ, পেপারফ্লাই গত পাঁচ বছরে বাংলাদেশের ইকমার্স খাতের পণ্য বিলিকরণে নেতৃত্বস্থানীয় পর্যায়ে পৌঁছেছে। ভারতীয় প্রতিষ্ঠান ইকম এক্সপ্রেস স্বদেশের বাইরে প্রথম বিনিয়োগ করল। ভারতে ২ হাজার ৯০০ ডেলিভারি পয়েন্টের মাধ্যমে দৈনিক ১০ লাখ মানুষের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানটি। বিদেশি বিনিয়োগ এবং অংশীদারিত্ব প্রসঙ্গে পেপারফ্লাইয়ের প্রধান নির্বাহী শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতের প্রসারের সঙ্গে সঙ্গে ইকমার্স পণ্য সরবারহ সেবা কয়েক গুণ বেড়ে যাবে। —প্রেস বিজ্ঞপ্তি