প্রেমিকার বাসায় প্রেমিকের রহস্যজনক মৃত্যু, প্রেমিকা পুলিশ হেফাজতে

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে প্রেমিকার বাসায় গিয়ে অন্তর (২০) নামের এক প্রেমিকে রহস্যজনক মৃত্যু হয়েছে। পরে প্রেমিকের লাশ নিয়ে হাসপাতালে গেলেন প্রেমিকা জিয়াসমিন। অন্তর আত্মহত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে প্রেমিকা জিয়াসমিন।

এ ঘটনায় প্রেমিকা জিয়াসমিনকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে শহরের (উ:) কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃত অন্তর সদর উপজেলার  কাউতলী ডিসি বাংলা এলাকার কামাল চৌধুরীর ছেলে।