রূপগঞ্জে সত্-মাকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সত্-মা সেলিনা আক্তারকে গলা কেটে হত্যা করে আমির হোসেন (২৮) নামের এক যুবক থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। সেলিনা আক্তারের বড় ভাই সামসুর রহমান রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। আমির হোসেন লাভরাপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সেলিনা আক্তার নুরু মিয়ার (৬৮) তৃতীয় স্ত্রী।

 রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে আমির হোসেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।