লোটা কম্বল গোটাও জ্যাঠা
লোটা কম্বল গোটাও
ফের ঠ্যাঠামি ধরলেও আর
এবার কিন্তু পাচ্ছ না পার
সাথি-স্যাঙ্গাত্ সঙ্গী যত জোটাও
খুব দেখালে শেষ বেলাতে
কত্তো রকম খেল
শুনতে কি পাও ধবল বাড়ির
বাজছে বিদায় ‘বেল’
কী দুর্মুখ—ঝরালেই শেষে রক্ত
পল্টি খেলো অমনি যত ভক্ত
দুনিয়া জুড়ে চলছে ছ্যা-ছ্যা ছি-ছি
ভাবখানা তবু সবই মিছামিছি
উত্কণ্ঠায় সবাই ভীষণ ভীত
জাতি নাম পায় বর্বর আজ—
গোটা দেশ কলুষিত!