রঙ্গরস

—এই যে লেখক সাহেব প্যানপ্যানানি প্রেমের উপন্যাস না লিখে তথ্যপ্রযুক্তির ওপর কিছু লিখুন...এখন তথ্যপ্রযুক্তির যুগ চলছে...

—কিন্তু আমি তো তথ্যপ্রযুক্তির কিছুই জানি না।

—তাতে কী? কিছু রগরগে তথ্য যোগাড় করুন আর প্রযুক্তি তো আমার কাছেই আছে। নতুন অফসেট মেশিন তুলেছি না আমার প্রেসে!

 

—তোমার বাবা এবার কোন আসনে দাঁড়ালেন?

—দাঁড়াননি শবাসনে শুয়ে পড়েছেন...মানে মারা গেছেন।