চল চল চল
দল বেঁধে চল
ফুল ফোটা পুকুরের টলটলে জল।
লোকজন নাই
চল সাঁতরাই
ডুবডুব খেলা করি খুব মজা পাই।
হাঁটি হাঁটি পা
বকবে না মা
রোদ মেখে শুকাব ভেজা পাখনা।
হাঁসছানা ছয়
নেই কারো ভয়
ভাই-বোন এক
সাঁতরায় গান গায় প্যাঁক প্যাঁকা প্যাঁক।
চল চল চল
দল বেঁধে চল
ফুল ফোটা পুকুরের টলটলে জল।
লোকজন নাই
চল সাঁতরাই
ডুবডুব খেলা করি খুব মজা পাই।
হাঁটি হাঁটি পা
বকবে না মা
রোদ মেখে শুকাব ভেজা পাখনা।
হাঁসছানা ছয়
নেই কারো ভয়
ভাই-বোন এক
সাঁতরায় গান গায় প্যাঁক প্যাঁকা প্যাঁক।