রাস্তার সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবি

বড়াইগ্রামের থানা মোড়-রয়না ভরট রাস্তার সংস্কারকাজ দ্রুত শেষ করার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বড়াইগ্রাম পৌরবাসী’র ব্যানারে এদিন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজসংলগ্ন রয়না মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন আসক-এর জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি নাজমুল ইসলাম, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক প্রমুখ। এ সময় তারা বলেন, দুই বছর আগে শুরু হলেও এখনো শেষ হয়নি এ রাস্তার সংস্কারকাজ। নাটোর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে বলেছি।