তালায় বুধবার বিকালে পলিথিন কারখানায় কাটার ব্লেড ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম জুয়েল শেখ (২০)। সে উপজেলার বড়বিলা গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে। উপজেলার শাকদাহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির ও পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে। পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ঘটনায় কারখানার মালিক মিলন সাধু ও ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।