অনলাইনে প্রতারণার অভিযোগে ই-কমার্স কোম্পানি হিসেবে পরিচয়দানকারী প্রতিষ্ঠান আমার বাজার লিমিটেড সৈয়দপুর কার্যালয়ের পাঁচ কর্মকর্তাকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো— আব্দুল কাদের, জালাল উদ্দিন, ওয়াহেদুজ্জামান, ইয়াছিন বাপ্পী ও মিজান আরফিন। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, প্রতারণার শিকার হয়েছে এমন যুবকরা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।