সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধ ইটভাটা স্থাপন ও ইট প্রস্তত করার অপরাধে হাতিয়ায় মেসার্স এমআরপি ব্রিকস ফিল্ডকে জরিমানা ও সিলগালা করা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন তমরদ্দি ইউনিয়নের বেকের বাজারসংলগ্ন ইটভাটাটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্রিকস ফিল্ডের মালিক তানভীর হায়দার অনুপস্থিত থাকায় ম্যানেজার মিলন চন্দ্র দাসকে ২ লাখ টাকা জরিমানা এবং ইটভাটা সিলগালা করে বন্ধ ঘোষণা করেন।