পীরগাছায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

পীরগাছায় গতকাল বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম শারমিন বেগম (৩৫)। তিনি উপজেলার অনন্তরাম গ্রামের শাহাদুল ইসলামের স্ত্রী। পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ওয়াহেদ মণ্ডল বলেন, পীরগাছা স্টেশন ও শুকানপুকুরের মাঝামাঝি এলাকায় এক নারীর খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা যায়। বুধবার রাতে সর্বশেষ বুড়িমারী থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের স্বামী জানান, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।