ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৯টির বা ৪৩ দশমিক ৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জিবিবি পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বুধবার জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২২ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর দুই টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জিবিবি পাওয়ার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পাওয়ার গ্রিডের ৯ দশমিক ৯৮ শতাংশ, বেক্সিমকোর ৯ দশমিক ৯৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৯ দশমিক ৯১ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৯ দশমিক ৮৭ শতাংশ, রবির ৯ দশমিক ৮৭ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯ দশমিক ৮৭ শতাংশ, সামিট পাওয়ারের ৯ দশমিক ৮২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯ দশমিক ৭৭ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।