গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ আনিছুর রহমানের পক্ষে গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন শ্রীপুরের সাবেক এমপি মরহুম আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর পুত্র গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মো. জামিল হাসান দুর্জয়।
বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহর ও বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা তুলে ধরে মেয়র প্রার্থী আলহাজ মো. আনিসুর রহমানের পক্ষে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে ছিল শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক, মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রিপনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।