ট্রেড লাইসেন্স না থাকায় বরিশালে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল। এ সময় একটি মুরগির দোকানকে ট্রেড লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশের দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একটি মুদি দোকান ও একটি স্টেশনারি দোকানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন অফিসার ছিলেন সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। পাশাপাশি কোতোয়ালি মডেল থানার একটি টিম সহযোগিতা করে এতে।