রাজধানীর মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এসময় সনদ না থাকায় হাসপাতালের চিকিত্সক সেলিম মিয়াকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে, সনদ যাচাই না করে তাকে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দারুস সালাম থানা পুলিশের সহায়তায় এ অভিযানটি পরিচালনা করা হয়।