করোনা: ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্যে কারফিউ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামোজোনাস রাজ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১০ দিনের এ কারফিউ ঘোষণা করা হয়।

অ্যামাজোনাসের গভর্নর উইলসন লিমা জানান, রাজ্যটিতে বর্তমানে মহামারি করোনাভাইরাসের একেবারে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। কারফিউ জারির সিদ্ধান্ত অনেক কঠিন হলেও এখনকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। আমরা করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।

দেশটির বড় এ রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজ্যটির রাজধানী মানাউসে স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে বেড ও অক্সিজেন সংকট দেখা দিয়েছে। ফিওক্রুজ-অ্যামাজোনিয়া

সায়েনটিফিক ইনভেস্টিগেশন ইনস্টিটিউটের জেসাম ওরিলানা বলেন, নগরীতে অক্সিজেনের সংকট দেখা দিয়েছে এবং সেখানের কিছু স্বাস্থ্য সেবা কেন্দ্র সাফোকেশন চেম্বারে পরিণত হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি