শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় দোকানে দোকানে ঘুরে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। ব্যবসায়ী এখলাছ মিয়া বলেন, টাকা না দিলে হাতি দোকানের সামনে থেকে সরে না। বাধ্য হয়ে টাকা দিতে হয়। মুদিদোকানি রফিক মিয়া বলেন, কয়েক দিন পরপরই হাতি নিয়ে দোকানে দোকানে চাঁদা তুলে হাতির মালিক। হাতির মালিক আব্দুস সালাম জানান, হাতি দিয়ে দৈনিক ২ হাজার টাকার মতো আয় হয়। যা দিয়ে হাতির খাবার ও নিজের খরচ চলে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, টাকা তোলার সময় জানালে ব্যবস্থা নিতে পারতাম।