রাজিবপুরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ, জিঞ্জিরাম ও সোনাভরি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে নদী তীরবর্তী ছয়টি গ্রাম। ড্রেজারের মালিক শামীম হোসেন বলেন, বালু উত্তোলন করে সরকারের উন্নয়ন কাজে ব্যবহার করা হয়। উপজেলা কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস (অতি.) জানান, এ ব্যাপারে কোনো অনুমতি দেইনি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, আমার নাম ব্যবহার করে কেউ মেশিন চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. নবীরুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।