জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলার সীমান্তসংলগ্ন কয়া গ্রামের মাঠ থেকে শুক্রবার ভোরে পাচারের সময় ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা গেছে, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন কয়া বিওপির টহল দল গোপন খবরের ভিত্তিতে স্থানীয় সীমান্তসংলগ্ন কয়া মাঠে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা মাছ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৭৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন কয়া বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর হোসেন।