নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে :দুলু

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দেশের গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে সুসংহত হয়, কিন্তু বর্তমান নির্বাচন কমিশনকে সরকার কলুষিত করেছে। আজ জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত। এ সময় দুলু আরো বলেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় নাটোর শহরের আলাইপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনি দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব রহিম নেওয়াজ প্রমুখ।