পাকিস্তান দলে নতুন মুখের ছড়াছড়ি

স্পোর্টস ডেস্ক

প্রধান নির্বাচক হিসেবে প্রথম সিরিজেই চমক দেখালেন মোহাম্মদ ওয়াসিম। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ৯ নতুন মুখকে দলে রেখেছেন তিনি। বাবর আজমকে অধিনায়ক করে  গতকাল ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ নিউজিল্যান্ড সফরে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন শান মাসুদ, মোহাম্মদ আব্বাস ও হারিস সোহেল। হালকা চোট থাকায় ছিটকে গেছেন পেসার নাসিম শাহ। দুই টেস্টের প্রথমটি হবে করাচিতে, ২৬-৩০ জানুয়ারি।

পাকিস্তান স্কোয়াড :আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, ইমরান বাট, আজহার আলী, বাবর আজম, কামরান গুলাম, ফাওয়াদ আলম, সালমান আলী আগা, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, নওমান আলী, সাজিদ খান, ইয়াসির শাহ, হারিস রউফ, হাসান আলী, শাহিন শাহ, তাবিশ খান।