গ্লাডিয়ার্স ও ওয়ারিয়ার্স জয়ী

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ দিনের খেলায় জয় পেয়েছে ঘাঘট গ্লাডিয়ার্স ও তাজহাট ওয়ারিয়ার্স। গতকাল চিকলী চ্যালেঞ্জার্সকে ৫৫ রানে হারায় গ্লাডিয়ার্স। ৪৫ বলে ৫৫ রান করে ম্যাচ সেরা হন গ্লাডিয়ার্সের ফরহাদ ইউকি।

দিনের দ্বিতীয় হাড়িভাঙা কাটার্সকে ২ উইকেটে হারায় ওয়ারিয়ার্স। এতে ৫৯ বলে ৭০ রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হন তাজহাট ওয়ারিয়ার্সের শাহাদত্ বাবু। খেলা শেষে ম্যাচ সেরাদের হাতে সম্মাননা তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান।