ইত্তেফাক রিপোর্ট
খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির ও কাওরান বাজারের আম্বর শাহ শাহী মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা ক্বারি শাহ আতাউল্লাহ হাফেজ্জী গুরুতর অসুস্থ হয়ে পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে ডা. আসাদুজ্জামানের অধীনে চিকিত্সা গ্রহণ করছেন। গত মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে তিনি এই হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো বলে জানিয়েছেন চিকিত্সক। তিনি দ্রুত সুস্থতার জন্য সব আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন।