শরীর থেকে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকায় নীল হয়ে যাচ্ছে হূদিতা।
রাজধানীর মিরপুরস্থ বিসিআইসি কলেজের স্কুল শাখার নবম শ্রেণির মেধাবী ছাত্রী হুমায়রা জাহান হূদিতা হার্টের জটিল রোগে (ভিএসডি ও পিডিএ) আক্রান্ত হয়ে বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। এর আগে তাকে ব্যাঙ্গালোরে ডা. দেবী শেঠির কাছেও নেওয়া হয়েছিল। কিন্তু তখন তার বয়স কম হওয়ায় অপারেশন করা সম্ভব হয়নি। বর্তমানে সে অধ্যাপক ডা. অসিত বরণ অধিকারীর তত্ত্বাবধানে চিকিত্সাধীন। চিকিত্সকরা জানিয়েছেন, জরুরিভিত্তিতে তার অপারেশন প্রয়োজন। এর জন্য প্রায় ১৫/২০ লাখ টাকা খরচ হতে পারে। কিন্তু তার মা বিসিআইসি স্কুলের খণ্ডকালীন শিক্ষক তৌহিদা ইয়াসমিনের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয়। তাই তিনি সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সাহায্যের আবেদন করেছেন। ঠিকানা :তৌহিদা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫২২১০১০০৩৩৬১৫, প্রাইম ব্যাংক, মিরপুর-১ শাখা, ঢাকা, মোবাইল ও বিকাশ নম্বর :০১৭৯৪৩৩৮৩৪২।